এমআরপি পাসপোর্ট রি-ইস্যু করতে কি কি লাগবে ?
১। পাসপোর্টের জন্য আবেদনকারীর যোগ্যতা: বাংলাদেশী পাসপোর্টধারী ব্যক্তিগণ এমআরপি পাসপোর্ট রি-ইস্যু করার জন্য আবেদন করতে পারবেন।
২। আবেদন করার প্রয়োজনীয় নথিপত্র:
ক। পূরণকৃত ভি.আর.পি ফর্ম-২ এর ০২ (এক) কপি।
খ। পুরাতন পাসপোর্টের ফটোকপি।
গ। তথ্য পরিবর্তনের স্বপক্ষে নথিপত্র।
ঘ। আসল (মূল) পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
ঙ। অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে সরকারী আদেশ (জিও) দাখিল করতে হবে।
চ। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশনবুকের ফটোকপি প্রদান সাপেক্ষে সাধারণ ফি’তে জরুরী সেবা প্রদান করা হবে।
ছ। ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে স্বয়ং উপস্থিতি হওয়া।
জ। স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে পূরণকৃত ভি.আর.পি ফর্ম-২ এর ০২ (দুই) কপি।
ঝ। নাম এবং তারিখ পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৩। ফি এর পরিমাণ:
ক। সাধারণ - ৩৪৫০.০০ (তিন হাজার চারশত পঞ্চাশ টাকা মাত্র)
খ। জরুরী - ৬৯০০.০০ (ছয় হাজার নয়শত টাকা মাত্র)
গ। মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ৩৪৫.০০ (তিনশত পঁয়তাল্লিশ টাকা মাত্র) অতিরিক্ত জমা করতে হবে।
৪। ফি জমা করণ ও নিম্নোক্ত ব্যাংক সমূহে অনলাইনে টাকা জমা করতে হবে, তবে সোনালী ব্যাংকে অনলাইন ছাড়াও স্বাভাবিক পদ্ধতিতে টাকা জমা করা যাবে:
ক। ট্রাস্ট ব্যাংক লিঃ খ। ওয়ান ব্যাংক গ। ব্যাংক এশিয়া ঘ। প্রিমিয়ার ব্যাংক ঙ। ঢাকা ব্যাংক


0 Comments