ই-পাসপোর্ট কি?
ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি এমবেডেড ইলেক্ট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ রয়েছে।
ইলেক্ট্রনিক মাইক্রোপ্রসেসর চিপের মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়।
এতে মাইক্রোপ্রসেসর চিপ (কম্পিউটার চিপ) এবং এনক্রিপ্টেসহ স্মার্ট কার্ড প্রযুক্তির ব্যবহার করা হয়। পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য চিপে সংরক্ষণ করা হয়।
বর্তমানে ই-পাসপোর্টে কেবল বায়োমেট্রিক গ্রহণ করা হয় তা হলো: ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ।
ইলেক্ট্রনিক বর্ডার কন্ট্রোল ব্যবস্থা (ই-বর্ডার) দ্বারা পাসপোর্ট চিপের বাহিরের বায়োমেট্রিক বৈশিষ্ট্যগুলির তুলনামূলক যাচাই করা হয়।
পাবলিক কী অবকাঠামো (PKI) এর মাধ্যমে পাসপোর্ট চিপ ইলেক্ট্রনিকভাবে সত্যায়িত ডেটা যাচাই করা হয়।
এটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় হওয়ায় জালিয়াতি করা কঠিন। এ পর্যন্ত ১২০টি দেশে ই-পাসপোর্ট প্রবর্তন করা হয়েছে।
বাংলাদেশ ই‑পাসপোর্ট আবেদন করতে এখানে ক্লিক করুন


0 Comments