পাসপোর্ট হয়েছে কিনা জানবো কিভাবে ?
আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা জানতে, আপনি অনলাইন এবং এসএমএস উভয় মাধ্যমে চেক করতে পারবেন।
অনলাইনে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি ব্যবহার করে স্ট্যাটাস দেখতে পারবেন।
এছাড়া, এসএমএসের মাধ্যমেও পাসপোর্ট স্ট্যাটাস জানা যায়। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে "START EPP [আপনার অ্যাপ্লিকেশন আইডি]" লিখে 16445 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে আপনি স্ট্যাটাস জানতে পারবেন।
পাসপোর্ট স্ট্যাটাস অনলাইনে চেক করার নিয়ম:
১. ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে যান।
২. "Check application status" অপশনটিতে ক্লিক করুন।
৩. অথবা এখানে ক্লিক করুন ।
৪. আপনার অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি এবং জন্ম তারিখ লিখুন।
৫. I am Human বক্সে টিক মার্ক দিন
৬. "Check" বাটনে ক্লিক করলে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা দেখতে পাবেন।
পাসপোর্ট স্ট্যাটাস এসএমএস এর মাধ্যমে চেক করার নিয়ম:
১. আপনার ফোনের মেসেজ অপশনে যান।
২. "START EPP (আপনার অ্যাপ্লিকেশন আইডি)" টাইপ করুন।
৩. মেসেজটি 16445 নম্বরে পাঠান।
ফিরতি মেসেজে আপনি আপনার পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। যদি আপনার পাসপোর্ট প্রস্তুত হয়ে থাকে, তবে সেখানে পাসপোর্ট সংগ্রহের তারিখ ও স্থান উল্লেখ করা থাকবে।


0 Comments